পরিচিতি

Sveltepress হচ্ছে একটি সাইট বানানোর টুল। Vitepress থেকে অনুপ্রাণিত। SvelteKit , Unocss এর উপর নির্ভর করে তৈরী।

প্রজেক্টের স্ট্র্যাকচার

হুবহু Project structure - SvelteKit এর মতই।

শুধু পার্থক্য এই যে- পেজ এবং লআউটের জন্য .md ফাইল ব্যবহার করা যাবে।

উদাহরণস্বরূপ:

  • src/routes/+page.md হোমপেজ হিসেবে চিহ্নিত হবে।
  • src/routes/+layout.md রুটের কাস্টম লেআউট।
Sveltekit এর পূর্ণ শক্তি

Sveltepress sveltekit এর পূর্ণ শক্তি অক্ষুণ্ণ রাখে। আপনি SSG এর চেয়েও বেশি কিছু করতে পারবেন। যেমন, +page.server.js, +layout.server.js, hooks.server.js সার্ভার সাইড লজিক- যেমন অথেনটিকেশন, ডাটাবেস কানেকশন ইত্যাদির জন্য ব্যবহার করা যাবে।

লেআউট অনুক্রম

রুট লেআউট বাধ্যতামূলক

অবশ্যই src/routes/+layout.svelte অথবা src/routes/+layout.md থাকতে হবে রুট লেআউট হিসেবে। অন্যথায় থিম থেকে আসা গ্লোবাল লেআউট কাজ করবে না!

যেমন আপনার ফাইল ট্রি দেখতে এইরকম হলে

.
├─ src
│  ├─ routes
│  │  └─ +layout.(svelte|md)
│  │  ├─ foo
│  │  │  ├─ +page.(svelte|md)
│  │  │  ├─ +layout.(svelte|md)
txt

theme.globalLayout > src/routes/+layout.(svelte|md) > theme.pageLayout > src/routes/foo/+layout.(md|svelte) > src/routes/foo/+page.md

আপনাকে বুঝতে সাহায্য করার জন্য এখানে একটি গ্রাফ

লেআউট নেস্টিং কাঠামো

থিম, প্রজেক্ট লেআউট এবং পেজ কন্টেন্টের ভেতর-বাইরের র‍্যাপিং অনুক্রম

theme.globalLayout
থিম বিল্ট-ইন
src/routes/+layout.(svelte|md)
প্রজেক্ট ফাইল
theme.pageLayout
থিম বিল্ট-ইন
src/routes/foo/+layout.(md|svelte)
প্রজেক্ট ফাইল
src/routes/foo/+page.(md|svelte)
পেজ কন্টেন্ট
ডকুমেন্টেশন পেজ কন্টেন্ট পেজ স্লট সেন্টার

এখানে মার্কডাউন ডকুমেন্ট, কোড ব্লক অথবা Svelte কম্পোনেন্ট রেন্ডার হয়...

কনফিগারেশন

Sveltepress এর কনফিগ @sveltepress/vite ভিট প্লাগিনে পাঠিয়ে দেয়া হয়, সমস্ত অপশন সম্পূর্ণরূপে টাইপকৃত।

আরো বিস্তারিত জানার জন্য ভিট প্লাগিন অপশন পড়ুন।

ডিপ্লয়মেন্ট

প্রথমেই Adapters - SvelteKit পড়া জরুরী। যদি আপনি npm/yarn/pnpm create @sveltepress ব্যবহার করে থাকেন তাহলে Adapter Static ডিফল্ট হিসেবে ব্যবহৃত হবে।

কিন্তু আপনি নির্দ্বিধায়। যে কোনো অ্যাডাপ্টার পরিবর্তন করতে পারেন।

সর্বশেষ আপডেট: 2026/09/05 03:57